মহালছড়িতে প্রশাসনের শক্ত অবস্থান: মাদকাসক্ত যুবককে ৬ মাসের জেল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:১৯ পিএম

মোঃ কাউছারুল ইসলাম,প্রতিনিধি মহালছড়ি::

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মাদকাসক্তি ও জনভোগান্তি প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী।

 

বুধবার (০৫ আগস্ট ২০২৬) মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মোঃ শাহিন (২৫)। তিনি মৃত ফারুখ মিয়ার ছেলে ও মৃত শাহিরুন নেছার সন্তান। তাঁর বাড়ি ১নং ওয়ার্ডের ক্যায়াংঘাট এলাকায়, ৩নং ক্যায়াংঘাট ইউনিয়ন, মহালছড়ি উপজেলা, খাগড়াছড়ি।

 

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকাসক্তি, জনভোগান্তি সৃষ্টি এবং সামাজিক দুর্ভোগের কারণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

প্রশাসন জানিয়েছে, মাদক, অপরাধ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড দমনে মহালছড়ি উপজেলার সব এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com