পুঠিয়ায় ধর্ষণ মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর সংবাদ সম্মেলন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:০০ পিএম
পুঠিয়া থেকে সংবাদদাতা (রাজশাহী):
রাজশাহীর পুঠিয়ায় ধর্ষণ মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১ টার সময় ওই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও উপস্থিত স্থানীয় নারী-পুরুষ রশিদা খাতুন ওরফে রোশনি দেওয়ান এর বিরুদ্ধে অভিযোগ করে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকার নারী পুরুষ রোশনি দেওয়ানের বিচার এবং মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবি করেন। পরে বিক্ষোভ করতে দেখা যায় তাদের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বলেন, নলডাঙ্গা উপজেলার বাসিন্দা রোশনি দেওয়ান পুঠিয়া উপজেলার বিভিন্ন জায়গায় বাসা বাড়ি ভাড়া নিয়ে মাদক ও দেহ ব্যবসা করে আসছে। তারই ধারাবাহিকতায় কারিগর পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অনৈতিক কাজ করার সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয় নেতৃবৃন্দের সালিশের মাধ্যমে বিষয়টি সুরাহা করে দুই পরিবারের অভিভাবকদের কাছে দুজনকে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ওই সালিশটি রোশনি দেওয়ানের পছন্দ না হওয়ায়, পাঁচ জন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেয় রোশনি। সেই মামলা প্রত্যাহারের দাবি করেন ভুক্তভোগী ও উপস্থিত এলাকাবাসী।
ঘটনার প্রত্যক্ষদর্শী সোনিয়া বেগম বলেন, ওই মহিলা একাই বাসায় থাকে। আর বিভিন্ন পুরুষ মানুষ ওই বাড়িতে যাওয়া আসা করে। পরে একজন অপরিচিত ছেলে সহ ওই নারীকে উলঙ্গ অবস্থায় স্থানীয় এলাকাবাসী ধরে ফেলে। ওই ছেলেকে তার গার্জিয়ানরা নিয়ে যায়, এবং ওই নারীকে নারীর পরিবারের লোকজন এসে নিয়ে যায়।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প