জনগণের দাবির প্রেক্ষিতেই জ্বালানী তেলের দাম বৃদ্ধি: রিজভী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম
জনগনের দাবির উপর ভিক্তি করে সরকার জ্বালানী তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার ২০ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জ্বালালি তেল ও গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে সেটি নিশ্চিত করবে সরকার।
তিনি বলেন, জনগণের কাছ থেকে ডিমান এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে । মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানী তেলের দাম বাড়াইছে সরকার। কিন্তু এই জনগণ বলতে কোন জনগণ, সাধারণ জনগণ নাকি সিন্ডিকেট এর কথা বলেছেন তার ব্যাখ্যা দেন নি তিনি।
তিনি আরও বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদের কে রিমান্ডে নেওয়া হচ্ছে না এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। অপরাধাীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।
এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের করা এই অধ্যাদেশে অনেক ফাকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরও ভাল আইন করা হবে। যেন গুমের মত নিষ্ঠুর অপরাধ আর কেউ করতে না পারে।
সুত্র: যুগান্তর।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প