জামায়াতে ইসলামী
বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহর উল্লাস মোড়ের জামায়াত কার্যালয়ের সামনে ৩ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৫ টায় আলোচনা সভা শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উত্তর শাখার সভাপতি মোঃ সোহানুর রহমান সুমন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রেজাউল করীম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ রাশেদুন নবী বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভা শেষে একটি গণমিছিল বীরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঝিনাইদহে জুলাই সনদ গনভোট বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ
একরামুল ইসলাম তুষার , কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি গণমিছিল বের করা হয়। এতে জেলা জামায়াত ছাড়াও বিভিন্ন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশে। এতে জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর, ঝিনাইদহ ৩ আসনের এমপি মতিয়ার রহমান, ৪ আসনের এমপি মাওলানা আবু তালিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।সেসময় বক্তারা, গণভোটের রায় দ্রুত কার্যকর, জুলাই সনদের পুর্ণাঙ্গ বাস্তবায়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি’সহ তিন দলের প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিন দলের প্রধান। বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিস এর দলীয় প্রধানেরা। আজ সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এসব ভাষণ সম্প্রচার করবে বলে জানা যায়।
শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগ প্রকাশ
শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।
ভারতের সাথে গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশনে তীব্র নিন্দা জানিয়েছে: জামায়েতে আমীর
গতকাল কিছু মিডিয়া জামায়াত আমীরের ভারতের সাথে গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। যার প্রেক্ষিতে সোস্যালমিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনা শুরু হয় । জামায়াতের আমির এ হেন সংবাদ প্রচারে ক্ষুদ্ধ হন ও তীব্র নিন্দা প্রকাশ করেন এবং রয়টার্স–কে দেওয়া ওনার সেই সাক্ষাৎকারে কি বলেছেন তা ওনার ভেরিফাইড ফেসবুক পোষ্টে পরিষ্কার করে বলেছেন।এবং ভবিষৎতে এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য সাংবাদিক সমাজকে আহবান জানান।