এনসিপি
এনসিপি বাংলাদেশে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে: রাশেদ খাঁন
এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার(৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাশেদ খাঁন বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। জামায়াত একটি চালাক ও ধুরন্ধর একটি দল। তারা নিজেরা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে সম্পর্ক ভালো রাখছে। সংসদ চলাকালে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসা করে বক্তব্য দেয়। কিন্তু তারা মাঠে গিয়ে দেখি তারা গণঅভ্যুত্থানের হুমকি দেয়। আবার তারাই এনসিপির নেতৃবৃন্দকে দিয়ে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে গালিগালাজ করে। রাশেদ খাঁন বলেন, এনসিপির নেতৃবৃন্দকে বলব আপনারা রাজনীতির পরিবেশকে যদি নষ্ট করে তাহলে তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জামায়াত ও এনসিপির সকল ষড়যন্ত্রের দাতভাঙ্গা জবাব দেওয়ার হুশিয়ারি দেন রাশেদ খাঁন। এর আগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, জেলা প্রমাসক নোমান হোসেনসহ সরকারী কর্মকর্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভায় জেলার নানা উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও তা সমাধানে পরামর্শ গ্রহণ করেন রাশেদ খাঁন এবং তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।
হবিগঞ্জ ১৪৪ ধারাজারিএনসিপি-ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি
হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, এনসিপি-ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে প্রশাসনের বাড়তি নিরাপত্তা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জেলা ছাত্রদল ও জেলা যুবদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দেওয়ায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকবে। এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী এনসিপি হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দলটির কর্মসূচিতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। অন্যদিকে, হবিগঞ্জ জেলা ছাত্রদল ও জেলা যুবদলও একই দিনে পৃথক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। একই সময়ে একাধিক রাজনৈতিক কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করে। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন থানা মোড় এলাকায় এনসিপির সমাবেশ শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের বহর সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিন রয়েছেন। সংঘর্ষের পর এনসিপির জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেন, সমাবেশ শেষে তাদের কেন্দ্রীয় নেতাদের বহরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ছাত্রদল বা এর কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িত ছিলেন না। উসকানিমূলক বক্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষের প্রতিক্রিয়ার ফলেই এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে, সম্ভাব্য সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
গাজীপুরে এনসিপির দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল
হবিগঞ্জে এনসিপি নেতা সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুর জেলা এনসিপির উদ্যোগে তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে গাজীপুর চৌরাস্তায় অনুষ্ঠিত এ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আজমিরীগঞ্জে এনসিপির পথসভা: 'দেশ গড়তে জুলাই জাগরণ' এর ডাক
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে 'দেশ গড়তে জুলাই জাগরণ' শীর্ষক এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার স্থানীয় একটি জনাকীর্ণ স্থানে এই পথসভার আয়োজন করা হয়।রাষ্ট্র সংস্কার ও একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।পথসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, "একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। জুলাইয়ের গণজাগরণের চেতনাকে বুকে ধারণ করে টেকসই রাষ্ট্র সংস্কারে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।"ব্যতিক্রমী এই রাজনৈতিক কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পথসভায় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।।
নির্বাচনকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই নির্বাচন কমিশনে দলীয় লোক দিয়েছে বিএনপি ; আক্তার হোসেন
বিএনপি নির্বাচনকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন। রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আক্তার হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি গণভোটে পাওয়া জনসমর্থনের বাস্তবায়ন চায় না। সম্প্রতি দেশের ১২টি সংস্থা ও প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সেই প্রবণতা স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, বিএনপি সরকার অবৈধ: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, জনাব সালাহ উদ্দিন আহমেদ দেশে বিদেশে যেখানেই থাকেন এই গণভোট যদি অবৈধ হয় তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ। বুধবার (২২ জুলাই) রাত ১০ টায় লালমনিরহাটের কালীগঞ্জের বাণিনগর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই পথযাত্রা শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, আওয়ামী লীগের সময় মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। পদ্মা সেতু প্রকল্পেই দশ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বিএনপিও খাল খননের মেগা প্রকল্প নিয়ে লুটপাট করছে। শ্রমিক দিয়ে খাল খননের কথা বলে বিএনপি'র নেতাকর্মীদের এবং যারা দশ বছর আগে মারা গেছে তাদের নামও দেওয়া হয়েছে। পরে সেই খাল তারা ড্রেজার দিয়ে খনন করেছে। সেই বালু, পাথরও তারা লুটপাট করেছে। বিএনপি'র নেতা খেতাদের টাকা না দিলে কোনো ঠিকাদার কাজ শুরু করতে পারে না। তিনি আরও বলেন, প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হতে চাইলে বিএনপির নেতা হতে হবে। চাঁদাবাজ হোক, দুর্নীতিবাজ বা লম্পট যাই হোক, বিএনপি'র পদে থাকতে হবে। নয়তো সম্ভব নয়। রাতের নির্বাচন, ডামি নির্বাচন করা ডিসি এসপিরা ভেবেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে সচিব হবেন, উপদেষ্টা হবেন, বড় বড় পদ বাগিয়ে নেবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে একজনেরো চাকুরি নেই বলে মন্তব্য করেছেন সারজিস আলম। এনসিপির লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দিন নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
চেয়ারম্যানঘাট নলচিরার মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ
নেতাকর্মী নিয়ে মাঝ নদী থেকে ফিরে আসা ফেরিতে উঠছেন এমপি হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি মহানন্দা। ফেরিটি ২৩ মিনিট চলার পর আবার পূর্বের ঘাটে ফিরে আসে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে নিতে। এতে দুর্ভোগে পড়েন আগে থেকে ফেরিতে থাকা যাত্রীরা। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটে এ ঘটনা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।স্থানীয়রা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকাল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এ সময় ঢাকা থেকে ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠার পর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।দায় এড়াতে চায় বন্দর, ব্যবহারকারীদের অসন্তোষঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বললেন, ‘ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকাল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসউদকে নিয়ে যাওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।’নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরি ঘুরে যাচ্ছে। পরে ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসউদ ও তার সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। তিনি আরও জানান, এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্য দিয়ে নদী পাড়ি দিচ্ছি আর এমপি দেখাল তার ক্ষমতা।ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলছিলেন, ‘চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে।’ তিনি আরও উল্লেখ করেন, এমন ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীনের ভাষ্য, ‘আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।’এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাওয়া ফেরি মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক?এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন এনসিপি নেতা আহমদ শফী
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাখার প্রধান সমন্বয়কারী আহমদ শফী ভারত-বাংলাদেশ সীমান্তে কথিত জোরপূর্বক পুশব্যাক এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে আহমদ শফী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে সীমান্তে মানুষকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠে এসেছে, যা সত্য হলে তা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের জন্য উদ্বেগজনক বিষয়। তিনি বলেন, “কোনো ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব যাচাই ছাড়া তাকে জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়া ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। প্রত্যেক মানুষের আইনি সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্ব।” আহমদ শফী আরও বলেন, সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হওয়া উচিত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানান। বিবৃতিতে তিনি বাংলাদেশ ও ভারতের সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবাধিকার রক্ষা এবং সীমান্ত অঞ্চলে মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি সরকার : নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থানের পর দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সেক্টরসহ আর্থিক খাতে শৃঙ্খলা নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব প্রদান করে।
ঋণখেলাপী এমপি সঙ্গে রেখে তারেক রহমানের দূর্নীতি বিরোধী বক্তব্য জনগণের সাথে প্রতারণা : নাহিদ ইসলাম
ঋণখেলাপীদের সঙ্গে নিয়ে তারেক রহমানের দূর্নীতি বিরোধী বক্তব্য জনগণের সাথে প্রতারণা।
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ মর্যাদাপূর্ন সাফল্য অর্জন করায় প্রধান উপদেষ্টার অভিনন্দন।
১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষনা জামায়াতের আমিরের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার বেলা ১১ টার সময় বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারনা কালে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম এর ঢাকা-১১ থেকে নির্বাচন না করার ঘোষনা জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমানের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন জোটে নতুন করে যুক্ত হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে তিনি এই আসনটি ছেড়ে দিয়েছেন।
এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা
জাতীয় নাগরিক দলের (এনসিপি) প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এনসিপি জামায়েতের সঙ্গে জোট বাধায় এ সিদ্ধান্ত নেন তিনি এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
হাজারীবাগে এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন কাচাবাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের ৫তলা থেকে জান্নাত আরা রুমি (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।