আর্জেন্টিনার দল থেকে বিশ্রামে এমিলিয়ানো মার্টিনেজ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

এমিলিয়ানো মার্টিনেজ। ছবি সংগৃহীত
 

আর্জেন্টিনার নভেম্বরে নির্ধারিত একমাত্র প্রীতি ম্যাচে থাকছেন না দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে মার্টিনেজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) এখনো আনুষ্ঠানিকভাবে ম্যাচের স্কোয়াড ঘোষণা করেনি। 

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আগামী ১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লুয়ান্ডায়।

মার্টিনেজের অনুপস্থিতিতে গোলবার সামলাবেন দলের অন্য কোনো গোলরক্ষক।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com