মহাদেবপুরের চেরাগপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদ দাতাঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়ন জাতীয়য়তাবাদী কৃষকদলের আয়োজনে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার সময় ইউনিয়নের চৌমাশিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মনিমুল ইসলাম চঞ্চল।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি ইরুল কায়েস সাজু, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল সবুজ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম বেলু, সাধারণ সম্পাদক শাহজাহান ইসলাম সাইফ সহ কৃষকদল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং তাদের মাঠমুখী করতে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com