চুনারুঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় । 

মঙ্গলবার (২১ জুলাই) ২০২৬ আনুমানিক দুপর ২টায় সময় উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এম. ফয়সল। 

 

সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, অপরাধ দমন, সড়ক নিরাপত্তা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ নিজ নিজ কার্যক্রম উপস্থাপন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল চুনারুঘাট গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com