কালীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:২৫ পিএম

কালীগঞ্জ সংবাদদাতা, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া বটতলা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় বয়স্ক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (১৯ জুন) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে ওই বৃদ্ধের গায়ে শার্ট ও পরনে চেক লুঙ্গি 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাইকপাড়া বটতলা এলাকায় এক বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে মৃতদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com