সিলেটে বাসদ ৯নং জোন এর দুইদিন ব্যাপী রাজনৈতিক শিক্ষা শিবির
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম
সিলেট সংবাদদাতা:
সভার প্রারম্ভিক আলোচনা করছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, আলোচক হিসেবে উপস্থিত আছেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবীব বুলবুল এবং জোনের নেতৃবৃন্দরা।
শিক্ষা শিবিরের শুরুতে বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ও হবিগঞ্জ জেলার সদস্য কমরেড মুজিবুর রহমান ফরিদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।