অন্যরকম এক দেশ গড়তে চাই: জাইমা রহমান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেছেন, আমরা অন্য রকম একটা দেশ গড়তে চাই। এর জন্য আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে । রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।
রোববার দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলনকক্ষে অনুুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন।
তিনি বলেন, পলিসি লেভেলে নারীরা না থাকলে পলিসি প্রণয়নে ভূমিকা রাখতে পারবেন না। রাজনীতে নারীদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত নারী রাজনীতিবিদের ধারাবাহিকতা না থাকলে নারী রাজনীতিবিদ হারিয়ে যাবে একসময়।
কাজেই নারী রাজনৈতিক কর্মী তৈরিতে বিশেষ পাইপলাইনের দিকে নজর দিতে হবে।
জাইমা রহমান বলেন, “নারীদের লিডারশিপ তৈরির জন্য মেন্টরশিপ আর ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। নারীদের জন্য অর্থায়নের ব্যবস্থা করতে হবে।”