কলকারখানার নির্গত বর্জ্যে গাজী খালি -ধলেশ্বরী নদীর পানি এখন মরণ বিষ ! বিপাকে এলাকাবাসী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম

সাইফুল ইসলাম ,সিংগাইর মানিকগঞ্জ :

 ধামরাইয়ের বারবারিয়া ও শ্রীলামপুর এলাকার তারাসীমা, গ্রাফিকস , রাইজিং স্পিনিং কালখারখানার নির্গত বর্জ্যে ভয়াবহ দূষণে অস্তিত্ব সংকটে গাজীখালি ও ধলেশ্বরী নদী । 

 জানাগেছে, মানিকগঞ্জের সিংগাইর ও ঢাকার ধামরাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী ও গাজীখালী নদী একসময় ছিল খরস্রোতা ও প্রবাহমান । এ নদীকে ঘীরে গড়ে উঠেছে দু তীরে জনবসতি । মানুষের প্রাকৃতিক পানির প্রধান উৎস এ নদী। কৃষি ও গৃহস্থালী কাজে ব্যবহার হতো এ নদীর পানি। নদীতে চলত অনেক নৌকা। নদীতে মাছ ধরে জেলরা জীবন জীবিকা নির্বাহ করতো। 

 

 সম্প্রতি কলকারখানার ভয়াবহ দূষণ ও দখলে নদীর রুপ হারিয়েছে অনেক আগেই। নদী দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে, নদীর বিষাক্ত পানি তে মাছ জলস প্রনী মারা যাচ্ছে। । অন্যদিকে পানি থেকে দুর্গন্ধে আশেপাশের মানুষের বাড়ীতেই থাকায় মুশকিল হয়ে পড়েছে। বিষাক্ত পানির দূর্গন্ধে পেটের পীড়াজনিত ও চর্ম রোগে ভোগছে শিশুসহ বয়োবৃদ্ধ । 

 

নদী দূষণ ও দখল রোধে স্থানীয়রা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করলেও কাজের কাজ কিছু হচ্ছে না।

নদীর পাড়ের আলপনা বলেন, পানির গন্ধে খাওয়া দাওয়া করা যায়না, পেটফুলে যায়, এখন বাড়ীতেই থাকা কষ্ট। 

কৃষক আদম আলী বলেন, এই নদী আমাদের সম্পদ ছিল , কৃষি কাজে সেচ ব্যবহার হতো , মাছ মেরে জীবন জীবিকা নির্বাহ করতাম। পানি পচে সব স্বপ্ন শেষ।

 

 সিংগাইরের নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, নদী দূষণ কারীদের কোন ছাড় নেই। সে যত প্রভাবশালী হউক না কেন?  

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com