মুরগির খোপে খাবারের সন্ধানে এসে বিপাকে ১২ কেজির ভারতীয় অজগর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:২৯ এএম
মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামে সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দা আলমগীর মিয়ার বাড়ির মুরগির খোপে একটি বিশাল আকৃতির ভারতীয় অজগর সাপ ঢুকে পড়ে। মুরগি খেতে এসে খোপের ভেতর আটকা পড়লে স্থানীয়দের নজরে আসে সাপটি।
হঠাৎ এত বড় অজগর দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১২ কেজি ওজনের অজগরটি নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারের পর বন বিভাগের সদস্যরা সাপটিকে সুন্দরবনের উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করেন। বন বিভাগের পক্ষ থেকে বন্য প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।