গাইবান্ধা সদর হাসপাতালে অনিয়ম দেখে স্বাস্থ্য মন্ত্রীর ক্ষোভ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নানাবিধ অনিয়ম, দুর্নীতি, ওষুধ সংকট ও সার্বিক অব্যবস্থাপনার অভিযোগে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের নাজুক অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসাথে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এবং গাইবান্ধায় ১০১ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
আজ দুপুর কোনো প্রটোকল ছাড়াই তিনি হাসপাতালটিতে যান। এ সময় তিনি জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ওষুধ ভাণ্ডার ঘুরে দেখেন। পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে নার্সদের দায়িত্বে অবহেলা, প্রয়োজনীয় ওষুধ না পাওয়া এবং চিকিৎসা সেবায় দুর্ভোগের কথা শোনেন মন্ত্রী।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন রোগী শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রোগীদের অভিযোগ শোনার পর মন্ত্রী বলেন, "জনগণের সেবার জন্য এই হাসপাতাল। এখানে এমন অব্যবস্থাপনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ত্রী বলেন, গাইবান্ধার চিকিৎসা সেবা আরও সহজ করতে সরকার উপজেলা পর্যায়ে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এতে সদর হাসপাতালের ওপর চাপ কমবে।"
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন মাননীয় এমপি আব্দুল করিম, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান সহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও কঠোর নির্দেশে রোগী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।
আরও পড়ুন
সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে
বাগেরহাটর প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১