তারুণ্যের অহংকার সেখ মোঃ আওরঙ্গজীব পল্টন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৩৯ এএম

গাইবান্ধা থেকে আরিফুজ্জামান খান তরু :

বাবা কৃষক সেখ মোঃ শাজাহান মিয়া মা মোছাঃ আরেফা বেগম পেশায় একজন গৃহিণী। তিনি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পুর্ব দুর্গাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।

পল্টন ছোট বেলা থেকেই আত্মীয় স্বজন অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা থাকলের দরিদ্রতা দেখে নিজের লেখা পড়ার পাশাপাশি এলাকার দরিদ্র পরিবারের বাচ্চাদের লেখাপড়ায় সহোযোগিতা সামাজিক কাজের মাধ্যমে কর্মকাণ্ডে অংশগ্রহন করতে থাকেন।

সেই সঙ্গে লেখা পড়ার পাশাপাশি চাকুরি খুজতে থাকেন।চাকুরি না পেয়ে তিনি নিজেই ব্যবসা শুরু করেন এবং সফল হন।

কিছু তিনি এলাকার দরিদ্র পরিবারের কথা ভোলেনি। এলাকার দরিদ্র পরিবারের লেখাপড়ার সুযোগ, বিয়ে সহ সামাজিক সকল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।শুধু তাই নয় তিনি এলাকার নদী ভাঙ্গন রোধে রাস্তাঘাট সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যর সহযোগীতায় অনে অগ্রণ ভুমিকা পালন করেন। 

সে হয়ে উঠেছে তরুণদের মডেল। এ বিষয়ে পল্টন জানায়, যতদিন সে বেচে থাকবে কোন দরিদ্র পরিবার যেন অর্থ অভাবে লেখাপড়া বন্ধ না করেন এবং এলাকার উন্নয়ন কাজের জন্য আন্তরিক ভাবে চেষ্টা চালিয়ে যাবেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com