ফুটবল
শার্শার বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা
"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল"এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় দিনব্যাপী বাগআঁচড়া বস্ত্র ব্যবসায়ীর সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাগআঁচড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ। স্থানীয় ৪টি শক্তিশালী ফুটবল দল এতে অংশ নেয়। দিনভর আনন্দ-উদ্দীপনা ও দর্শকদের তুমুল করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ‘শাপলা ফুটবল একাদশ’ এবং ‘রজনীগন্ধা ফুটবল একাদশ’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাকর ফাইনাল খেলায় শাপলা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রজনীগন্ধা ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দল রজনীগন্ধা ফুটবল একাদশের অধিনায়ক রাকিবুল হাসান রিপনের হাতে প্রথম পুরস্কারের ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরস্কার বিতরণী ও খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মাদ, কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, , বাগআঁচড়া কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদী জনতা। আয়োজকরা জানান, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে এবং শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার ভেলাজানে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি” ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। “খেলায় শক্তি খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিলারং ইউনিয়ন শাখার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চিলারং ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, গেস্ট অব অনার জেলা যুবদলের সভাপতি মো: আবু হানিক মুক্তা, সাধারণ সম্পাদক মো: জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, চিলারং ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আমিনুর রহমান, যুগ্ম আহবায়ক মো: বজলুর রহমান, মো: আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিলারং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও খেলা পরিচালানা কমিটির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আবু হানিফ মুক্তা ও সাধারণ সম্পাদক মো: জাহিদুর রহমান জাহিদের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় রায়পুর ইউনিয়ন যুবদল টিম টাইব্রেকারে ৪-৩ গোলে জগন্নাথপুর ইউনিয়ন যুবদল টিমকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হয়। খেলা পরিচালননা প্যানেলে ছিলেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য মো: দারুল ইসলাম ও মো: মনিরুজ্জামান। ধারা বর্ণণা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: হারুন অর রশিদ। উল্লেখ্য যে, টুর্নামেন্টে সদর উপজেলার ৮টি ইউনিয়ন যুবদলের টিম অংশগ্রহণ করছে।
২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, খেলোয়াড়দের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অবিস্মরণীয় এক রাত উপহার দিলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার ভারতকে ১-০ গোলে হারিয়ে ২২ বছরের খরা কাটাল লাল-সবুজরা। সর্বশেষ ২০০৩ সালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।
আর্জেন্টিনার দল থেকে বিশ্রামে এমিলিয়ানো মার্টিনেজ
আর্জেন্টিনার নভেম্বরে নির্ধারিত একমাত্র প্রীতি ম্যাচে থাকছেন না দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে মার্টিনেজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।