ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে সুসংবাদ!
বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে সুসংবাদ! বাংলাদেশ জাতীয় দলের জন্য স্বল্প সময়ের মেন্টর হতে আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবিডি ভিলিয়ার্স। সম্প্রতি নিজের ইউটিউবে বাংলাদেশের কোচ হওয়ার প্রসঙ্গে প্রোটিয়া লিজেন্ড ক্রিকেটার ডিভিলিয়ার্স জানান, এই মুহুর্তে কোচ হবার মতো চিন্তাভাবনা করছেন না তিনি। তবে, কিছুদিনের জন্য দলের মেন্টর হতে বা ব্যাটসম্যানদের সাথে কিছুদিন কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। বিসিবি যদি ডিভিলিয়ার্সকে বাংলাদেশ ক্রিকেটে কাজে লাগাতে পারে, তবে ব্যাটসম্যানদের জন্য হবে সেরা সুযোগ। পুরো বিশ্বের বিভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা, ব্যাটিংয়ে হিটিং এবিলিটি বাড়াতে এবং স্নায়ুচাপ ধরে রেখে ম্যাচ জয়ের টোটকা তিনি ক্রিকেটারদের সাথে শেয়ার করবেন। এটা বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক সম্ভাবনার কথা বলে।
সাব্বির রহমান! ভুলতে বসা এক হার্টহিটার
সাব্বির রহমান! ভুলতে বসা এক হার্টহিটার। একসময় বিশ্বের নামীদামী ক্রিকেটারের সাথে যার তুলনা হতো। সমর্থকেরা এখনো চান, সাব্বির রহমান আরেকবার জাতীয় দলে খেলুক। টপ এন্ড টি টোয়েন্টিতে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৫৯ রানের ঝলমলে এক ইনিংস খেললেন সাব্বির রহমান। দল যখন চরম বিপদে, ব্যাটাররা আসছেন আর যাচ্ছেন; সাব্বির রহমান দলের একপ্রান্তে দলে রেখে খেললেন দূর্দন্ত এক ইনিংস। প্রত্যেকটি চার আর ছক্কায় মনে করিয়ে দিলেন পুরোনো সাব্বিরকে! সবশেষ কদিনে সাব্বির রহমানকে নিয়ে কম তো সমালোচনা তো হয়নি। আরেকবার তিনি জানান দিলেন, ফুরিয়ে যাননি। সুযোগ পেলে এখনো জাতীয় দলকে সার্ভিস দিতে পারেন অন্তত আরো ৪/৫ বছর। শুধুমাত্র নির্বাচকদের সুদৃষ্ট প্রয়োজন।
২৩ বছর পরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রাপ্তি, সিরিজ ড্র
২৩ বছর পরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রাপ্তি, সিরিজ ড্র। ভারত কিছুদিন আগেও ৩৬ রানে অলআউট হলো। সেখানে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে, এটা ছিলো অলৌকিক কল্পনা। সিরিজ শেষে প্যাট কামিন্সের সঙ্গে হাসিমুখে নাজমুল হোসেন শান্তর ছবি। দুজনেই বিজয়ী ক্যাপ্টেন। অনেকদিন এই ছবিটি স্মরণীয় হয়ে থাকবে। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস হারের পর প্রস্তুতি ম্যাচেও ৫৪ রানে অল আউট, ইনিংস হার; সেখান থেকে অস্ট্রেলিয়াকে ডারউইন টেস্টে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়া এবং ড্র করা। সিরিজে ৩ জন বোলারের ফাইফার। অবিশ্বাস্য রেকর্ড! বাংলাদেশ ক্রিকেটে অনেক অপ্রাপ্তি থাকতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ না হেরে ফিরে আসা, এটা অনেক বড় প্রাপ্তি। যেখানে ১৫ বছর ধরে ইংল্যান্ডও পারে নাই। পাকিস্তান পারছে না, শ্রীলঙ্কাও কখনো পারেনি। বাংলাদেশ পেরেছে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ে মুগ্ধ ক্রিকেটার স্টুয়ার্ড ব্রড
বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে বিশ্বনন্দিত সাবেক ক্রিকেটার স্টুয়ার্ড ব্রড মুগ্ধ। বাংলাদেশের পারফরম্যান্সকে বেশ ইতিবাচকভাবে নিয়েছেন তিনি। তিনি বলেন- বাংলাদেশকে অনেক বড় কৃতিত্ব দিতে হবে। টেস্ট ক্রিকেটে জিততে প্রতিটি বিষয়ে বেশ নিখুঁত হতে হয়, সেটা বাংলাদেশ দেখিয়েছে। স্টুয়ার্ট ব্রড আরও বলেন বাংলাদেশ সবকিছুই অসাধারণভাবে করেছে। বাংলাদেশের জন্য আমি সত্যিই আনন্দিত। বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য সেরা দলটাকেই খেলিয়েছেন অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলিং ব্যাটিং সবকিছু দারুণ ছিলো। হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। ঐতিহাসিক জয় বাংলাদেশের সবাই মুগ্ধ হয়েছেন। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়েছে বাংলাদেশ এবং জয় দিয়ে শুরু করেছে। এটা ছিলো বাংলাদেশের ঐতিহাসিক ও দুর্দান্ত এক জয়।
বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দিলো কলকাতা নাইট রাইডার্স
মোস্তাফিজকে বাদ দিলো কলকাতা নাইট রাইডার্স । বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাকে। তবে বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তাপের আঁচ এবার লাগল আইপিএলে। যার জেরে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মুশফিকের সেঞ্চুরি: শততম টেস্টে গর্বের মাইলফলক
শততম টেস্টের ঐতিহাসিক ম্যাচে সেঞ্চুরির দ্বারপ্রান্তে প্রথম দিন শেষ করেছিলেন মুশফিকুর রহিম। ১৮৭ বলে ৯৯ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরার পর দ্বিতীয় দিনের সকালেই সেই অপেক্ষার অবসান ঘটান তিনি। ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে বিশ্ব ক্রিকেটে অনন্য এক তালিকায় জায়গা করে নিলেন এই অভিজ্ঞ ব্যাটার।
জাহানারা আলম এর যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মঞ্জুরুলের, বিসিবি নীরব!
এই ঘটনাটি বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল একটি বিষয়। সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলমের এই অভিযোগ শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, বরং নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করার প্রশ্নও তুলে দিয়েছে।
নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, নেই বাংলাদেশ
সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ঘোষিত দলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। আট দলের টুর্নামেন্টে ৭ ম্যাচে ১ জয় ও ৫ হারে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ নারী দল।
শারজায় আফগানদের বাংলাওয়াশ, জয়ের নায়ক দুই ‘সাইফ’
টানা দুই ম্যাচে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচেও ব্যতিক্রম হয়নি—৬ উইকেটের জয়ে সিরিজের ইতি টানল টাইগাররা। এই জয়ের নায়ক দুই সাইফ—সাইফ হাসান ও সাইফুদ্দিন।
বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে আসিফ আকবর
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নেতা-পরিচালকদের নির্বাচন ৬ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রত্যাহারের সময়সীমা ছিল নির্ধারিত আজ।
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের নবম মুকুট ভারতের মাথায়
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল শেষ হলো ভারতীয়দের উল্লাসে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলল ভারত।
মর্যাদার লড়াইয়ে আজ ভারত বনাম পাকিস্তান
ভারত এ পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্ব ও সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদবের দল শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে, সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান নিশ্চিত করেছে ফাইনাল। এবার তাদের লক্ষ্য ভারতকে থামিয়ে নতুন ইতিহাস রচনা।
আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান
আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের প্রথম ফাইনাল আজ সন্ধ্যা ৮টায় শুরু হবে। দু’দলের মধ্যে ইতিহাসে এ পর্যন্ত ১০ বার ফাইনালে মুখোমুখি হয়েছে। তারমধ্যে পাকিস্তান ৭ বার জয় পেয়েছে ও ভারত ৩ বার জয় পেয়েছে।