দুর্গা পুজায় ৪ দিন ছুটি ঘোষণা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
প্রতি বছর সারা দেশে দুর্গা পুজা উদযাপন হয়, এ বছর একটু ব্যতিক্রম, এবার সেই পুজায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটির দিনগুলিতে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার কার্যক্রম বন্ধ থাকবে।
এই ছুটি দুর্গা পুজা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিমা দর্শন, ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেবে। বিশেষত, বাঙালি সংস্কৃতির আর একটি অন্যতম বড় উৎসব হিসেবে দুর্গা পুজার সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ উদযাপন করে হিন্দু সম্প্রদায়ের মানুষ।
এছাড়া, শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে আনন্দমুখর মেলা, সঙ্গীতানুষ্ঠান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজার তিথি অনুযায়ী, বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছে সারা দেশে।
অফিসের কাজ থেকে ছুটি পাওয়ায় অনেকেই এসময় পরিবার ও বন্ধুদের সঙ্গে বাইরে বেড়ানোর পরিকল্পনা করেছেন।
হিন্দুদের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পুজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে বলেই আশা করা যাচ্ছে।
এই চার দিন ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রবিবার ৫ই অক্টোবর থেকে যথারীতি পূর্বের নিয়মে চালু হবে।
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প