চাঁদপুরে মাদক বিরোধী অভিযানের সময় হামলায় এক মৃ/ত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম
সোহাঈদ খান জিয়া, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় হামলায় এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে ।
জানাযায়,শাহমাহমুদপু ইউনিয়নের মান্দারী এলাকায় বুধবার (৫ আগস্ট ২৬) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এলাকার যুবকরা।এসময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী নামে এক প্রবাসী তাদেরকে ডাক দেয়।এসময় মাদক বিরোধী অভিযানকারীরা প্রবাসী শাহজাহান পাটোয়ারীকে ইটপাটকেল নিক্ষেপ করে করলে চিকিৎসকের কাছে তাকে নেওয়া হয়।অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে চাঁদপুর আড়াই শ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে আমেনা বেগম বলেন, সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ করিয়েছে।তার পাঠানো লোকজন হামলা করে ।
এব্যাপারে শাহমামুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, আমি এলাকায় ছিলাম না। আমি প্রোগ্রামে ছিলাম।
এব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি শুনেছি মাদক বিরোধী অভিযানের সময় একজন মারা গেছে। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।