জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম
আজিজুর রহমান আজিজ,
জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন
যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ vote।কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী সৈয়দ লোকমান আহমদ পেয়েছেন ৭৩৯ ভোট।
বিভাগ ও জেলাভিত্তিক সহ-সভাপতি পদে বিজয়ীরা:সহ-সভাপতি (জালালাবাদ): মো: এহছানে এলাহী (৮৭৬ ভোট) ও ইঞ্জি: আজিজুর রহমান (৬৬৯ ভোট)।সহ-সভাপতি (সিলেট): তোফায়েল খান (৮৭৩ ভোট) ও ইশতিয়াক আহমদ চৌধুরী (৬৫৭ ভোট)।সহ-সভাপতি (মৌলভীবাজার): আব্দুল মজিদ চৌধুরী (৮১৮ ভোট) ও সৈয়দ মুসতাক আহমদ (৭১০ ভোট)।সহ-সভাপতি (সুনামগঞ্জ): আকবর হোসেন মঞ্জু (৮৬৬ ভোট) ও ডা: সৈয়দ উমর খৈয়াম (৬৬৪ ভোট)।সহ-সভাপতি (হবিগঞ্জ): আনোয়ার হোসেন চৌধুরী (১০৫৮ ভোট) ও সফিকুল বারী (৪৯০ ভোট)।সহ-সভাপতি (মহিলা): ডা: সামিয়া মুবিন (১০৪৭ ভোট) ও শাহনাজ আহমদ মালিক (৪৮৪ ভোট)।অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ীরা:যুগ্ম-সাধারণ সম্পাদক-১: জাকির হোসেন (৮২২ ভোট)।যুগ্ম-সাধারণ সম্পাদক-২: এড. আবুল কালাম (৮১৫ ভোট)।দপ্তর সম্পাদক: শফিকুল ইসলাম সজল (৯০৭ ভোট)।সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক: ব্যারিস্টার সৈয়দা সীমা করীম (৯৫০ ভোট)।শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক: নেছার আলী (৯২৫ ভোট)।ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক: ক্যাপ্টেন মিজানুর রহমান (৮৮৮ ভোট)।মহিলা বিষয়ক সম্পাদক: ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা (৭৮৭ ভোট)।আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক: মো: মিজানুর রহমান (৭৬২ ভোট)।চিকিৎসা ও স্বাস্থ্য সেবা সম্পাদক: ডা: আবুল কালাম চৌধুরী (৯০৯ ভোট)।নবনির্বাচিত কমিটি।
জালালাবাদ (বৃহত্তর সিলেট) ঢাকার বাসিন্দাদের কল্যাণ এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা-এর ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে নবনির্বাচিত সভাপতি দেশবরেণ্য নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার
৩১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৯৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
পরিচয়জন্ম ও আদি নিবাস: তিনি বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
পেশা তিনি দেশের একজন শীর্ষস্থানীয় ও প্রখ্যাত নাক-কান-গলা (ENT) রোগ এবং হেড-নেক সার্জন। তাঁর উচ্চতর চিকিৎসা ডিগ্রিগুলোর মধ্যে রয়েছে:MBBS, FCPS, FICS, FACS, FRCS।পেশাগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্ববিএসএমএমইউ: তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) হাসপাতালের নাক-কান-গলা (ENT) বিভাগের সাবেক চেয়ারম্যান এবং অধ্যাপক।ইএনটি ইনস্টিটিউট: তিনি ঢাকার 'ইএনটি অ্যান্ড হেড নেক ক্যান্সার ইনস্টিটিউট'-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
জালালাবাদ এসোসিয়েশন তিনি সংগঠনটির একজন দীর্ঘকালীন আজীবন সদস্য এবং বর্তমানে নবনির্বাচিত সভাপতি (২০২৬-২০২৭ মেয়াদ)।হবিগঞ্জ এসোসিয়েশন, তিনি 'হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা'-এর বর্তমান সভাপতি।তিনি 'হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন'-এরও সভাপতি
সামাজিক ও চিকিৎসা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
আরও পড়ুন
সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে
বাগেরহাটর প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১