বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারি ডকুমেন্টারি ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ প্রকাশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
সরকার বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সেদিন রাতেই ডকুমেন্টারিটি প্রকাশ করে।
ডকুমেন্টারিতে বলা হয়, শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অনন্য এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। পাশাপাশি তাঁর সুস্থতা কামনায় জাতি সমবেতভাবে প্রার্থনা করছে বলেও উল্লেখ করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রণীত ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শীর্ষক ২ মিনিট ৪০ সেকেন্ডের এই ডকুমেন্টারিতে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরা হয়েছে। এতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার প্রক্রিয়ায় তাঁর অবদান উপস্থাপিত হয়েছে।
ডকুমেন্টারিতে এক-এগারো পরিস্থিতিতে তাঁর আপসহীন অবস্থান—নিজে ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপস না করার দৃঢ়তা—উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার সময় তাঁর বিরুদ্ধে করা মামলাগুলো এবং কারাবরণের বিষয়ও সেখানে স্থান পেয়েছে।
ভিডিওটি শেষ হয়েছে এই বক্তব্য দিয়ে—“বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।”
সূত্র: বাসস
আরও পড়ুন
পল্টনে সুবিধাবঞ্চিত শিশু ও রিক্সা শ্রমিকদের মাঝে ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ এর ঈদ উপহার বিতরণ
নজরুল জয়ন্তী ও খান খনন উদ্বোধনে ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প