ভারতের বিধানসভা নির্বাচনে এগিয়ে আছে থালাপতি বিজয়ের দল টিভিকে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:৩০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। আজ (৪মে) সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। বহুল আলোচিত রাজ্য তামিলনাড়ুতেও ভোট গণনা হচ্ছে আর এতে  এখন পর্যন্ত এগিয়ে আছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।

সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয়ের টিভিকে  এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে ফলাফল পাল্টে যেতে শুরু করে।

 

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৪ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে। আর ৭৭ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এডিএমকে জোট।

নির্বাচন পরবর্তী বুথ ফেরত জরিপে  অধিকাংশ সংস্থা ডিএমকে এর জয়ের সম্ভবনার কথা  বলেছিল। কিন্তু  এক্সিট পোলসহ বেশ কিছু জরিপে  এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথা উঠে আসে। 

 

তথ্যসূত্র: এনডিটিভি

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com