ইসরাইলি বন্দিশিবিরে মানবিক সঙ্কটে আটক ফরাসি এমপি’রা অনশন শুরু করেছেন, ফরাসি সরকারের নীরবতায় ক্ষোভ দলের।।

ইসরাইলের হাতে আটক গাজামুখী ফরাসি সংসদ সদস্যদের অনশন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম

ছবি সংগৃহীত

 

ত্রাণবাহী গাজামুখী ফ্লোটিলায় যোগ দেয়ার পর ইসরাইলের হাতে আটক হওয়া চারজন ফরাসি বামপন্থী সংসদ সদস্য অনশন শুরু করেছেন। ফরাসি বাম দল ফ্রান্স আনবাউড জানিয়েছে, জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন করছেন।

দলের নেতা ম্যানন ওব্রি জানান, আটক সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি; তারা কঠিন পরিস্থিতিতে রয়েছেন, যেখানে একেকটি সেলে ১০ জনের বেশি মানুষ ও পানির সংকট রয়েছে।

ইসরাইল সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করে, যেখানে প্রায় ৩০ জন ফরাসি নাগরিক ছিলেন। ফ্রান্স আনবাউডের নেতা জঁ-লুক মেলঁশো ফরাসি সরকারের “নীরবতা ও কাপুরুষতা”র নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে মাক্রোঁ সরকারের সাবেক মন্ত্রী নাথালি লুইজো ফ্লোটিলায় অংশগ্রহণকে “উদ্বেগজনক” আখ্যা দিয়ে বলেন, ফ্রান্স আটক নাগরিকদের কনসুলার সুরক্ষা দিচ্ছে।

সূত্র: এএফপি/বাসস

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com