নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হুমায়রা শাহরীনের গৌরবময় ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদদাতাঃ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হুমায়রা শাহরীন। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
হুমায়রা শাহরীন বর্তমানে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ‘গ’ শাখার শিক্ষার্থী। তার রোল নম্বর ০১।
হুমায়রা ১০ নম্বর বলিহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম রিয়াজ উদ্দীন সরদারের নাতনি। তার বাবা এস এম হোসেন আলী রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। মা মোছা. নীলিমা আফরোজ নওগাঁ সদর তথ্যকেন্দ্রে তথ্যসেবা সহকারী হিসেবে কর্মরত। তাদের গ্রামের বাড়ি নওগাঁর বলিহার ইউনিয়নের কিসমত কসবা গ্রামে।
হুমায়রা শাহরীনের এ কৃতিত্বে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।