সাদুল্লাপুরে রাফিয়া আক্তার রুমার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম
মোঃ আশরাফজ্জামান খান তরু, গাইবান্ধা সংবাদদাতা :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মোছা. রাফিয়া আক্তার রুমা প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে ঠিকাদার মো. রাজু মিয়ার মেয়ে।
রুমা সাদুল্লাপুর শিশু উদ্যান থেকে ২০২৬ সালের অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
রুমার বাবা-মা জানান, মেয়ের এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, পরিবারের উৎসাহ এবং সবার দোয়া ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা রুমার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
দুই বোনের মধ্যে রুমা ছোট। মেধাবী এই শিক্ষার্থী বর্তমানে আহম্মেদ উদ্দিন শাহ স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। পরিবার ও শিক্ষকদের প্রত্যাশা, ভবিষ্যতেও সে তার মেধা, পরিশ্রম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের জন্য গর্ব বয়ে আনবে।